ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কমলাপুর রেলওয়ে স্টেশনের বোর্ডে ভাসছে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’!

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহির পথের একটি এলইডি সাইনবোর্ডে  ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বাহির পথের দুটি স্ক্রিনে এই লেখা দেখা গেছে বলে জানা যায়।

এ ঘটনার একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। ধারণা করা হচ্ছে কোনো যাত্রী এটি ভিডিও করেছেন।

ভিডিওতে দেখা গেছে, স্টেশনের প্রবেশ ও বাহির পথে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এ স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানিয়েছে,  শনিবার ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়।

অন্য আরেকটি সূত্র জানায়, এ স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ। তবে এ বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররক। কিন্তু তার সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

এদিকে,  ঘটনাটি নিয়ে স্টেশনে ব্যাপক তোলপাড় চলতে দেখা গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানান, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কমলাপুর রেলওয়ে স্টেশনের বোর্ডে ভাসছে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’!

আপডেট সময় ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪