ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজান গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর পূর্ব বাড্ডা ইউসুফ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। গুলিতে এমদাদুল নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই  মারা যায়। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর নিহত এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি  হত্যা মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে ওই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতার মিজান ২০২২ সালের বাড্ডা থানার একটি প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজান গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪