ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় এবারো ঈর্ষণীয় ফলাফল করে আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজের শিক্ষার্থীরা। ফলে শতভাগ পাশসহ ধারাবাহিক সাফল্যে খুশি প্রতিষ্ঠানের সবাই। এদিকে পিছিয়ে নেই

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও। ফলাফল হাতে পেয়ে আনন্দিত এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১১২৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৮১২ জন। অপর দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ২৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে,২৭৪০ জন। জিপিএ -ফাইভ পেয়েছে ১৭৬৫ জন । ফলাফল হাতে পেয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

পরে ফলাফল বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. মো: মাহবুবুর রহমান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয় জানান, দেশের ঐতিহ্যবাহী জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত কলেজে উপস্থিত থেকেছে। সাপ্তাহিক কুইজ ও মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে আজ তারা এই প্রতিষ্ঠানকে এইচএসসি পরীক্ষায় একটি চমৎকার ফলাফল উপহার দিয়েছে।

এই অর্জন আমাদের সবার; এ অর্জন বাংলাদেশের। এমন খুশির সংবাদে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক- কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই হৃদয়ের অন্ত:স্থল থেকে প্রাণঢালা অভিনন্দন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

আপডেট সময় ০৯:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪