ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ পালনের দাবি জেএসডির

আগামী বছর থেকে ৫ আগস্টকে ‘ফ্যাসিবাদ পতন দিবস’ বা ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ পালন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে এই দাবি জানানো হয়। ২, ৩ ও ৭ মার্চের মর্যাদা সুরক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেএসডি।

স্বপন বলেন, জাতির সংগ্রামের ইতিহাসকে খর্ব করলে, ঐতিহাসিক অর্জনকে অবজ্ঞা করলে, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে বিঘ্ন সৃষ্টি হবে। জাতিরাষ্ট্রের সঠিক ইতিহাস জাতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ উপাদান। যার যার অবদানকে ইতিহাসে স্বীকৃতি দিয়ে মানুষের আকাঙ্ক্ষা ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রবর্তন করতে হবে। শাসনকাঠামো সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে।

দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তানিয়া রব।

জেএসডি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল মান্নান মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি নেতা মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির, সৈয়দা ফাতেমা হেনা, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ পালনের দাবি জেএসডির

আপডেট সময় ০৩:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪