ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটন খুলে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

পাহাড়ে অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় সাময়িক বন্ধ থাকা পর্যটন পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তিশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

রোববার বেলা সাড়ে ১১টার বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হলেও কোথায় নির্মাণ করা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল জেলার সংশ্লিষ্ট সবাই। এ নিয়ে স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও সূয়ালকে চারটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছি। স্থানীয়দের পছন্দকে গুরুত্ব দিয়ে জনগণের পছন্দনীয় স্থানেই জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে পরিদর্শন করে দেখলাম, প্রকৌশলী, প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্মিলিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন)  মু. আ. আওয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, শনিবার রাতে দুই দিনের সফরে বান্দরবান আসেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। স্থানীয় সার্কিট হাউসে রাতযাপনের পর রোববার সকাল সাড়ে ১০টায় বেরিয়ে বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য চারটি জায়গা পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটন খুলে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪