সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

জাফলংয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান ৭শ’টি নৌকা জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। ইসিএভূক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে সোমবার (১৪ অক্টোবর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭শ’টি নৌকা, ৯ লক্ষ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২ টি পাথর ভাঙ্গা মেশিনসহ পাথর পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি জব্দ করা হয়।

এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, পিবিজিএম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের ইউএনও তৌহিদুল ইসলাম জানান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এর দায়েরকৃত রীটের প্রেক্ষিতে মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ প্রতিপালনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসনিক এবং আইন-রক্ষার্থে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং আলামতের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ইসিএভুক্ত এলাকায় ইসিএ বিধিমালা অনুযায়ী মামলা রুজু করবেন।পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়ে ইউএনও বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটন কেন্দ্র গুলোর একটি। এখানে অনিয়ন্ত্রিত ভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে। এরই প্রেক্ষিতে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এর আগে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের প্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত। ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরণের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠি বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

জাফলংয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান ৭শ’টি নৌকা জব্দ

আপডেট সময় ০৪:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪