ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

মোঃ ছরওয়ার কামাল চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চীনা প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের রাষ্ট্রদূত, এক্সট্রা অর্ডিনারি এন্ড প্লেনিপোটেনশিয়ারী ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল এ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়, এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা হয়। এছাড়া বৈঠকে কমিনিস্ট পার্টি অফ চায়না ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এসময় চীন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন’র সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় ০৬:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪