ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত

আদালত-বিচারকদের বাসভবনের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের চিঠি

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এসবের নিরাপত্তায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের প্রত্যেক আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, গত ৫ ডিসেম্বর সারা দেশে আদালত ও ট্রাইব্যুনাল এবং বিচারকদের গাড়ি ও বাসভবনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি এবং ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের পাঠানো চিঠিতে বলা হয়—সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং খুলনা জেলা জজ আদালতে বোমা হামলা হয়েছে। এর আগে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যা এবং সাম্প্রতিক ঘটনাগুলোতে বিচারকরা চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি

আদালত-বিচারকদের বাসভবনের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের চিঠি

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪