ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

স্টার কাবাবে বাসি খাবার, প্রতিবাদ করায় রক্তাক্ত গ্রাহক

বাসি খাবারের প্রতিবাদ করায় কাস্টমারকে মারধর করে রক্তাক্ত জখম করেছে ‘স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ কর্মরত স্টাফরা।

রেস্টুরেন্টির বনানী শাখায় এ ঘটনা ঘটে। মারধরে শিকার ওই ভুক্তভোগীর নাম সালেহ মোহাম্মদ রশিদ অলক। তিনি উত্তরা বাসিন্দা।

মারধরে শিকার ওই ভুক্তভোগী জানান, বিকাল সাড়ে ৩টায় তিনি স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্ট বনানী শাখার ২য় তলায় খাবার খেতে আসেন। খাবার অর্ডারের পর খেতে গিয়ে কাবাব থেকে বাসি গন্ধ আসে। পরে তিনি বিষয়টি ওয়েটার ও ম্যানেজার মুসলিম উদ্দিনকে জানালে তারা উল্টো চটে যান এবং ম্যানেজার মুসলিম উদ্দিনের নির্দেশে কয়েকজন স্টাফরা তাকে নিচে ধরে নিয়ে গিয়ে মেরে রক্তাক্ত করেন। এসময় ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শীরাও একই বর্ণনা দেন।

রেস্টুরেন্টির ম্যানেজার অভিযুক্ত মুসলিম উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাশের নিরাপত্তায় ব্যস্ত ছিলাম। স্টাফদের সঙ্গে ওই কাস্টমারের ঝামেলা হয়েছে। মারধরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনানী থানার সাব-ইন্সপেক্টর সাগর শাহরিয়ার। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টার কাবাবে বাসি খাবার, প্রতিবাদ করায় রক্তাক্ত গ্রাহক

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪