ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চট্টগ্রামে পাহাড় ধস বন্ধ হয়ে গেছে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড

চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে। শনিবার ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে পাহাড় ধস হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার।
তিনি বলেন, রাস্তার পাশের একটি পাহাড়ের বড় অংশ সড়কের ফৌজদারহাটগামী লেনের উপর পড়েছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রকল্প পরিচালক জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।গত সরকারের আমলে ১৮টি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কেটেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বর্তমানে বৃষ্টি হলে মাঝেমধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এই সড়কে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চট্টগ্রামে পাহাড় ধস বন্ধ হয়ে গেছে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড

আপডেট সময় ০৫:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪