সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

চাঁপাইনবাবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ২ নেতাকে কুপিয়েছে দূর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি দিপু (৩৫) এবং একই এলাকার হাউস আলীর ছেলে ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি সুবেল (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন একই ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মটরসাইকেলে করে উপজেলার দূর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, স্থানীয়রা দুইজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

চাঁপাইনবাবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ২ নেতাকে কুপিয়েছে দূর্বৃত্তরা

আপডেট সময় ১২:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪