সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড – ক্ষয়ক্ষতি ৩ কোটি টাকা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর২০২৪) দিনগত মধ্যরাতে ওই উপজেলার কুঞ্জেরহাট বাজারের পূর্ব দিকে তজুমদ্দিন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজুমদ্দিন রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে চোখের পালকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তারা আরো জানান, আগুনে চারটি স্বর্ণের দোকান, একটি জুতার শোরুম, ক্রোকারিজের দোকান, ঢেউটিনের দোকান, গ্লাসের দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আমরা যে আবার ঘুরে দাঁড়াব সেই সামর্থ্যও নেই।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, কুঞ্জেরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড – ক্ষয়ক্ষতি ৩ কোটি টাকা

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪