ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

হোমনায় ঘর থেকে মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।

মাহমুদা সন্তান সম্ভবা ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘর থেকে তাদের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি গতরাতে কোন এক সময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

হোমনা থানার ওসি জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী।

পুলিশ জানায়, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত তিশা তার চাচী মাহমুদার বাড়িতে মাঝে মধ্যে গিয়ে থাকত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

হোমনায় ঘর থেকে মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪