ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভাঙ্গার সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্কুলটির সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।

আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান গান দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মিয়ার (রুমি) সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনায়েত হোসেন মুন্সী, আব্দুল আলিম মিয়া, আনোয়ার মাতুব্বর মঞ্জু।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত দীর্ঘদিন যাবত স্কুলে সেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাঁর বিরুদ্ধে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসহ ফরিদপুর দূর্ণীতি দমন কমিশন ও জেলা প্রশাসকের কাছে একাধিক অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে। সম্প্রতী, অরুনের বিরুদ্ধে সমকাল,বর্তমান কথাসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়। কিন্তু, স্থানীয় রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়, অরুন চন্দ্র দত্ত এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাকে বাঁচাতে একটি কুচক্র বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ করছেন। অনতিবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায়, আগামীতে আরও কঠোর কর্মসুচির ঘোষনা দেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ বিষয়ে প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত জানান, আমি একটি জরুরী কাজে বাইরে আছি। তাঁর পদত্যাগের দাবিতে স্থানীয়দের মানববন্ধনের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তকার্য চলছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি বর্তমানে ইউএনও স্যার। তাই তিনিই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম কুদরত এ খুদা জানান, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই ব্যবন্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভাঙ্গার সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪