ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তিনজনকে পুলিশে দিল বিএনপি

সুনামগঞ্জে দলের নাম ভাঙিয়ে আদালতের প্রশাসনিক শাখায় চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরে আফতাবনগরের বাসিন্দা আ. আহাদের ছেলে মোস্তাক হোসেন ও ফারুক আহমদের ছেলে কবির হোসেন এবং পশ্চিম সুলতানপুরের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম।

আদালতের নাজির মো. কামরুজ্জামান শিরিন জানান, ছাত্রদল করার কারণে ২০২১ সালে আদালতে চাকরির নিয়োগ পাননি সাইফুল ইসলাম রাহী নামে এক যুবক। সেজন্য এখন তারা মামলা করতে চান। মামলা থেকে বাঁচতে হলে তাদের টাকা দিতে হবে বলে জানান আটককৃতরা। পরে বিএনপি নেতাদের খবর দিলে তারা সেখানে গিয়ে তাদের আটক করে পুলিশে দেন। এরপর চাঁদাবাজদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তিনজনকে পুলিশে দিল বিএনপি

আপডেট সময় ০৮:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪