ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত চার সিটিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশুর টিকা সম্পন্ন ৩ কোটি টাকা দিয়ে বদলি! এক বছরে ২০ কোটির সম্পদের অভিযোগ সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে হয়তোবা আরো ৩ বছর জাতীয় দলে খেলতে পারতাম : রুবেল ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য

রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাভ্যানের আরোহী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততহ ৪ জন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানী নামে বৃদ্ধার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামে। আহতরা হলো- শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাভ্যান চালক ডালিম রায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে রিকশাভ্যানে দুই নাতনিকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে আসছিলেন। রিকশাভ্যানটি উপজেলা পরিষদের সামনে পৌঁছলে সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সন্ধ্যা রানী মারা যান। এ সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাভ্যানচালক ডালিম রায় গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

রংপুর তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। দুমড়েমুচড়ে যাওয়া রিকশাভ্যান ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট সময় ০৭:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪