ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুরা হলো- সৈয়দাবাদ এলাকার মো. রাজ্জাকের ৮ বছরের মেয়ে মোসা. খাদিজা বেগম এবং মো. মাকসুদের ৫ বছরের মেয়ে মোসা. রাবেয়া। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা গেছে, সকালে শিশুদের বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যান। এ সময় বাড়িতে খেলছিল শিশু খাদিজা ও রাবেয়া। খেলার সময় তারা পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর শিশু খাদিজার দাদি তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান।

পরে তারা পুকুর থেকে শিশু খাদিজা এবং রাবেয়াকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া বলেন, ওই দুই শিশুর মৃত্যু খবরটি শুনেছি। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। শিশুদের হারিয়ে পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি আমরা পেয়েছি। ওই শিশুদের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় ০৭:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪