ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহায়ন প্রকল্পে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে হেমাইতপুর চরশিবরামপুরে বিএনপি কর্মীদেরকে জামাত-শিবিরের প্রাননাশের হুমকি জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে ১৫ বছরের প্রতীক্ষার অবসান : রাত পোহালেই ত্রয়োদশ সংসদ ভোট সবাইকে ভোট দেওয়া ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির রাজধানীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড ভোটের আগেই ‘লাল’ পাসপোর্ট সমর্পণ, উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক অধিকার প্রতিষ্ঠায় জনগণ আলেমদের নির্দেশনা পাবে রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

অবসরে পাঠানো হলো পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে

পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিন কর্মকর্তা ও উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাগণ হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির বিপিএম-সেবা, পিপিএম-সেবা; ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম বিপিএম (বার); নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির বিপিএম-সেবা, পিপিএম-বার এবং অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. ইমাম হোসেন বিপিএম-সেবা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহায়ন প্রকল্পে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে

অবসরে পাঠানো হলো পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে

আপডেট সময় ০৭:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪