ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন প্রকৌশলী মো. নুরুল করিম

৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রদবদলের ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়। একই প্রজ্ঞাপনে সিডিএর চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।প্রকৌশলী মো. নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শৈলকুপা গ্রামের বাসিন্দা। তাকে আগামী তিন বছর মেয়াদের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হল।”বর্তমানে অবসরে থাকা নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য গত ২৭ অগাস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ ব্যানারে নগরীর কোতোয়ালী মোড়ে সিডিএ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনুছের পদত্যাগ দাবি করা হয়।সিডিএর চেয়ারম্যান পদে ইউনূছকে নিয়োগ দেওয়া হয়েছিল চার মাস আগে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন প্রকৌশলী মো. নুরুল করিম

আপডেট সময় ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪