সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

অ্যামাজনে আগামী বছরও ছাঁটাই চলবে

অন্য কয়েকটি নামি কোম্পানির মতো ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন। তাদের এই ছাঁটাই প্রক্রিয়া চলবে আগামী বছরও। বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের অনিশ্চয়তা তুলে ধরে এ কথাই জানিয়েছেন সংস্থাটির সিইও অ্যান্ডি জেসি।

তিনি বলেছেন, অ্যামাজনের শীর্ষ পদে আসার পরে এটাই তার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেও সংস্থার কাজ নিয়ে চিন্তিত নন নতুন মালিক ইলন মাস্ক। তার দাবি, দক্ষ কর্মীরাই থাকছেন টুইটারে। তাই তিনি চিন্তিত নন।

চলতি মাসের শুরু থেকেই কর্মী কমাচ্ছে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থা। টুইটারের পর গত সপ্তাহে মেটায় ছাঁটাই শুরু হয়েছে। তারা জানিয়েছে, প্রায় ১১,০০০ কর্মী কমানো হবে। এ সপ্তাহে প্রতি বছরের মতো ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে বার্ষিক পারফরম্যান্স খতিয়ে দেখার কাজ। সেখানেই ছাঁটাই শুরু করেছে তারা।

বিষয়টি নিয়ে জেসি বলেন, আর্থিক অনিশ্চয়তা এবং গত কয়েক বছরে বিপুল কর্মী নিয়োগের ফলে এ বছরের পারফরম্যান্স বিচার করা খুব কঠিন। ইতোমধ্যে সংস্থার ডিভাইস এবং বই বিভাগের কর্মী কমানো হচ্ছে। সবমিলিয়ে কত ছাঁটাই হবে তা এখনও নিশ্চিত নয়। তবে এই প্রক্রিয়া আগামী বছরও চলবে তা বলা যায়।

এদিকে, টুইটারে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী কমানোর পর সংস্থার সব কাজ ঠিক মতো চালানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এতে চিন্তার কিছু নেই জানিয়ে মাস্কের দাবি, সব ভালো ও দক্ষ কর্মীরাই টুইটারে থাকছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

অ্যামাজনে আগামী বছরও ছাঁটাই চলবে

আপডেট সময় ১০:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২