সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত, অনু আহ্বায়ক ফারুক ও ইউনুস সদস্য মনোনীত

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভোলা প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাব এর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, বক্তব্য রাখেন সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধক্ষ্য ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বানী’র সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন দৈনিক বণিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির। সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু।

সভায় সর্ব সম্মতিক্রমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ভোলা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু কে আহ্বায়ক ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং দিগন্ত টিভি’র ভোলা জেলা প্রতিনিধি ইউনুস শরীফকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গঠনতন্ত্র ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করবে এবং কমিশন নির্বাচনের আয়োজন করবে।

উল্লেখ্য একটি রাজনৈতিক দলের অবৈধ হস্তক্ষেপে ভোলা প্রেসক্লাবের কিছু সদস্য বিগত ১৬ বছর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল। তাদের হাত থেকে উদ্ধার করে সাংবাদিক সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত কে সম্মান প্রদর্শন করে গঠনতন্ত্র অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকৃত সাংবাদিকদের নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে প্রেসক্লাব কে সাংবাদিকদের একটি মিলনস্থলে পরিণত করতে হবে বলে জানিয়েছেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত, অনু আহ্বায়ক ফারুক ও ইউনুস সদস্য মনোনীত

আপডেট সময় ১০:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪