সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

জাবিতে মাদকসহ ধরা ক্যান্টিনবয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিন বয়কে মাদকসহ হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় হলের একটি ক্যান্টিন বন্ধ করে দিয়েছে হল প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের তৃতীয় তলায় গোপন তথ্যের ভিত্তিতে ক্যান্টিনবয় মোহাম্মাদ আসিফকে হাতেনাতে গাঁজাসহ আটক করে হলের নিরাপত্তা কর্মীরা। এ সময় তার কাছে গাঁজা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে হল প্রশাসনের কাছে হস্তান্তর করে।

আসিফের স্বীকারোক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বটতলা এলাকার লেকু ও গেরুয়া এলাকার খান নামক দুই ব্যক্তি মাদক সাপ্লাই দেয় বলে জানা যায়।

এ ব্যাপারে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি প্রয়োগ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

জাবিতে মাদকসহ ধরা ক্যান্টিনবয়

আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪