সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

গাজী গ্রুপের লুট হওয়া বাল্কহেড বিক্রি হচ্ছে কেজি দরে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাজী গ্রুপের লুট হওয়া মালবাহী বাল্কহেড কেজি দরে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ আগস্ট বাল্কহেডগুলো উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনি বাজার সংলগ্ন নদীর পাড়ের সালাম ইঞ্জিনিয়ারিংয়ের ডকইয়ার্ডে নিয়ে আসা হয়। পরে ৫টি নদীর পানিতে ডুবিয়ে রেখে ১টি কাটা শুরু করে।

শনিবার স্থানীয়রা জানান, চোরাই বাল্কহেডগুলো আনার পর দুইবার মারামারি হয়েছে টাকার ভাগাভাগি নিয়ে। উপজেলা পর্যায়ের নেতা, স্থানীয় নেতা সবাই টাকার ভাগ চায়।

সুবচনি গ্রামের আনিস শিকদার বলেন, নারায়ণগঞ্জ থেকে লুট করে আনা জাহাজ কেটে ট্রাকে ভরে নারায়ণগঞ্জ ও ঢাকার শ্যামপুরের বিভিন্ন রোলিং মিলে কেজি দরে বিক্রি করছে ডকইয়ার্ডের মালিক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, বিষয়টি টঙ্গীবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা এসআই (তদন্ত) শফি উদ্দিন খান জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

গাজী গ্রুপের লুট হওয়া বাল্কহেড বিক্রি হচ্ছে কেজি দরে

আপডেট সময় ১২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪