ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। এটি প্রাথমিকভাবে ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন।

নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করবেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারে গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার চান। আর কোনো প্রহসন, টালবাহানা দেখতে চান না। নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০২:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪