ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

হারুন-মামুনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য।

এই মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।

জানা গেছে, ২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে।

এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারসহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এদিকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) পল্টন থানায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি হলেও এখনো আদেশ হয়নি বলে জানিয়েছেন মামলার বাদী সোহেল রানা।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।

এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে এসএম আমীর হামজা নামে এক ব্যবসায়ী আদালতে মামলার আবেদন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

হারুন-মামুনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

আপডেট সময় ০২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪