ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঢাকা জেলা বিএনপির সভাপতির হাইকোর্টে জামিন

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ তিনজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

অপর দুইজন হলেন, সাভার মডেল থানা বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা ও সাভার পৌর বিএনপির সেক্রেটারি মো. বদিউজ্জামান বদির।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রবিউল আলম সৈকত ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।

গত ৩১ আগস্ট দুপুরে সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জে আহত হন বিএনপির প্রায় ২০ নেতাকর্মী। এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০ জনকে। এ ঘটনায় বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করে ১ সেপ্টেম্বর সাভার মডেল থানায় মামলা করে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঢাকা জেলা বিএনপির সভাপতির হাইকোর্টে জামিন

আপডেট সময় ০৫:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২