সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

র‌্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আজ সেই তছনছ হয়ে থাকা থানা পরিষ্কার করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

এ সময় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এসে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে থানা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।

সরেজমিন দেখা গেছে, প্রায় ৬৫-৭০ জন স্কুল-কলেজের শিক্ষার্থী দলে দলে তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। এতে তাদের সহযোগিতা করছেন র‌্যাব-১১ এর সদস্যরা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের পাহারায় এ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন। তাদের দাবি, সরকারি সম্পদের প্রতি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, শিক্ষার্থী নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‌্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।

হামলা চালিয়ে অস্ত্রসহ মালামাল লুটপাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের র‌্যাব-১১ এর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে যে দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে সেসব লুট করা সম্পত্তি স্বেচ্ছায় ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে এবং কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তারা স্বেচ্ছায় ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‌্যাবকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

র‌্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪