ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

পলাতক ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানা থেকে গ্রেপ্তার শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছে বলে জানান ডিসি রওনক জাহান।

এর আগে, বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করার পর তাকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আনা হলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।

জানা গেছে, উত্তরা পূর্ব থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। তার পালানোর ঘটনায় এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদ থেকে গত ১ আগস্ট তাকে উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে বদলি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

পলাতক ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৪:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫