ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

গুলিবিদ্ধ জাতীয় দলের ফুটবলার

বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সরব ছিলেন জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা। ছাত্র-জনতার সঙ্গে মাঠেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সেই লড়াই করতে গিয়েই গত ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এ ফুটবলার।

টুটুল তার নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে হাসপাতালে আছেন তিনি। তার চোখের পাশে গুলি লেগেছে। তবে আশার কথা— বর্তমানে তার শারীরিক অবস্থাও এখন অনেকটাই ভালো, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।

বাদশা লেখেন, ‘আনুমানিক রাত ৯টায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের ওপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’

২০১৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় টুটুলের। এর পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচ খেলেছেন তিনি। এর বাইরে ক্লাব ফুটবলে আবাহনীর হয়ে খেলেন। ২০১৩-১৪ মৌসুমে খেলোয়াড়ি জীবন শুরু করার পর প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলেন ২০১৭-১৮ মৌসুম। ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন এই ফুটবলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ জাতীয় দলের ফুটবলার

আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪