ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

ছাত্রদের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই দেশের পথে পথে শুরু হয় বিজয়োল্লাস। সে উৎসবে যোগ দিয়েছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। সেসব ছবিতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। মুখে বিজয়ের হাসি নিয়ে ‘লাভ সাইন’ দেখান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আদনান আল রাজিব। ‘ভি সাইন’ দেখিয়ে আনন্দ প্রকাশ করেছেন এই বিজ্ঞাপন নির্মাতা।

এছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, আশফাক নিপুণ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। একইসঙ্গে সহিংসতা পরিহার করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

আপডেট সময় ০১:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪