প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ-কে নির্মমভাবে হ/ত্যা করার প্রতিবাদে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে অবিলম্বে খু/নি/দের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “ছাত্রদল নেতাদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা ও হ/ত্যা ষড়যন্ত্রের অংশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পারভেজের র/ক্ত বৃথা যাবে না।”
এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাত্রদল দাবি করে, এই নৃশংস হ/ত্যার পেছনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বেরোবি প্রতিনিধি 

























