ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তার ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। বক্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফয়জুল করিম নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে মেয়র ঘোষণার দাবিতে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। ফয়জুল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

আপডেট সময় ০৩:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫