ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু

প্রেমিকার মন পেতে চাইলে যে ভুলগুলো করা যাবে না

প্রেমিকার মন পেতে চাওয়ার চেষ্টা করা দোষের কিছু নয়। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন। এমন অনেক ভুলভাল কাজ করে বসেন যে প্রেমিকা আকৃষ্ট হওয়া তো দূরের কথা, বরং আরও বিরক্ত হয়। শেষে সম্পর্কটাই পড়ে হুমকির মুখে। তাই মন জয় করতে গিয়ে ভুল কাজ করার বদলে জেনে নিন কোন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো-

ওভার স্মার্ট সাজতে চাওয়া
প্রেমিকার কাছে নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে চায় সবাই। এটি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এটি যেন বাড়াবাড়ি না হয়। অর্থাৎ ওভারস্মার্ট সাজতে যাবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। এটি আপনার কাছে বিশেষ গুণ মনে হলেও হতে পারে, কিন্তু মেয়েরা একদমই পছন্দ করে না। তাই সহজ ও স্বাভাবিক থাকুন। ওভার স্মার্ট সাজতে চাওয়ার দরকার নেই।

সত্যি সব সময়ই সুন্দর। কারণ সত্যি কথা বললে আর আপনাকে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তাই প্রেমিকাকে খুশি করতে গিয়ে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তাতে হয়তো সে সাময়িক খুশি হতে পারে কিন্তু সত্যিটা জানতে পারলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখুন। তাই সত্যি দিয়েই তার মন জয় করুন। মিথ্যার সাহায্য নিতে গিয়ে সব হারাবেন না।

নিজেকে জাহির করার চেষ্টা
প্রেমিকার মন জয় করার জন্য সব কিছুতে নিজেকে জাহির করার চেষ্টা করার দরকার নেই। কারণ আপনি যা, তা সে এমনিতেই বুঝতে পারবে। সেজন্য বিভিন্ন উদাহরণ টানার দরকার নেই। নিজের নামে গালগপ্পোও বানিয়ে বলতে যাবেন না। এতে আপনার ব্যক্তিত্ব তার কাছে হাস্যকর হয়ে উঠবে। নিজেকে সহজভাবে প্রকাশ করুন। যদি সে আপনাকে ভালোবাসে, তবে আপনি যেমন, তেমন হিসেবেই ভালোবাসবে।

প্রেমিকাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে চান। সেটি আপনি চাইতেই পারেন। তাই বলে প্রয়োজন ছাড়াই দামি দামি উপহার দেওয়া বন্ধ করুন। সবাই এটা পছন্দ নাও করতে পারে। হয়তো সে এভাবে খরচ করতে দেখে বিরক্ত হতে পারে। যদি তার ভবিষ্যৎ আপনার সঙ্গে জড়াতে চায় তবে আপনার এই খরুচে স্বভাব নিয়ে সংকিতও হতে পারে। তাই নিজের সামর্থ্য বুঝে উপহার দিন।

নিজেকে কষ্ট দেবেন না
আপনি যদি নিজেকে ভালো না বাসেন তবে আর কে-ই বা আপনাকে ভালোবাসবে? তাই সবার আগে নিজেকে ভালোবাসুন। তখন দেখবেন আরও অনেকেই আপনাকে ভালোবাসছে। প্রেমিকার মন জয় করতে চাইলে নিজেকে ভালোবাসুন। আপনার দেখাদেখি সেও আপনাকে ভালোবাসবে। নিজেকে কষ্ট দেবেন না। এ ধরনের মানুষকে কেউ পছন্দ করে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমিকার মন পেতে চাইলে যে ভুলগুলো করা যাবে না

আপডেট সময় ১২:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২