ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

সোনালী আঁশের ইতিহাসে সর্বোচ্চ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচন করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। যা এর আগের বছর ছিল ১ টাকা ১৩ পয়সা। অর্থাৎ আগের বছরের ২ টাকা ৭৯ পয়সা ইপিএস বেড়েছে। যা তিনগুণের চেয়ে বেশি।

বিদায়ী বছরে কোম্পানিটির পর্ষদ আরও ১০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তাতে ২৭ লাখ ১২ হাজার শেয়ারধারীদের ১০টি করে মোট ২ কোটি ৭১ লাখ ২০ হাজার শেয়ার দেওয়া হবে।

১৯৮৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০১০ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তারপর ২০১১ সালে ১৫ শতাংশ নগদ এবং বাকি ১০ বছর ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

সোনালী আঁশের ইতিহাসে সর্বোচ্চ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় ১২:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২