ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

চীনে আন্তর্জাতিক পাম্প অ্যান্ড ভালভ এক্সপো অনুষ্ঠিত

‘ইন্টেলিজেন্স লিডিং ব্র্যান্ড ইনোভেশন’ থিম নিয়ে চীনে অনুষ্ঠিত হলো প্রথম ওয়েনঝো ইন্টারন্যাশনাল পাম্প অ্যান্ড ভালভ এক্সপো-২০২২। এতে বাংলাদেশি ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন।

১২ থেকে ১৪ নভেম্বর, তিন দিনব্যাপী এক্সপোটি ওয়েনঝো আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনের কূটনৈতিক দূত, প্রাসঙ্গিক সরকারি প্রতিনিধি, দেশি ও বিদেশি বাণিজ্য সমিতির প্রতিনিধি এবং বিদেশি ক্রেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক্সপোটি চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন, ঝচিয়াং কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড, ওয়েনঝো মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট এর উদ্যোগে এবং ওয়েনঝো কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড, লংওয়ান ডিস্ট্রিক্ট পিপলস গভর্নমেন্ট, ইয়ংচিয়া কাউন্টি পিপলস গভর্নমেন্টের সহয়তায় অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীটিতে প্রায় ৩০ হাজার বর্গ মিটার এলাকায় ৫০০টিরও বেশি পাম্প এবং ভালভ উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইরান, মিশর, ইতালি, ইথিওপিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, বেলারুশ, নামিবিয়া, আলজেরিয়া, উগান্ডা এবং অন্যান্য দেশসহ ২০টি দেশের ১৮০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এই এক্সপোতে অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের

চীনে আন্তর্জাতিক পাম্প অ্যান্ড ভালভ এক্সপো অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২