ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

চট্টগ্রাম নগর আ. লীগের ওয়ার্ড সম্মেলন শুরু ৮ সেপ্টেম্বর

আগামী ৮ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শুরু হবে- এমনটি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

শুরুর দিনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্তের কথা জানান সাধারণ সম্পাদক।

নাছির উদ্দীন বলেন, ১৪ সেপ্টেম্বর পাঠানটুলী, ১৫ সেপ্টেম্বর দক্ষিণ পাহাড়তলী, ২৫ সেপ্টেম্বর গোসাইলডাঙ্গা, ২৭ সেপ্টেম্বর রামপুর, ৩০ সেপ্টেম্বর আলকরণ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে। বাকি ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি সম্মেলনকে সুন্দর ও সার্থক করে তোলার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান এবং সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সহযোগিতার নির্দেশনা দেন।

এ ছাড়া আগামী ২১ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী এবং ২২ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম নগর আ. লীগের ওয়ার্ড সম্মেলন শুরু ৮ সেপ্টেম্বর

আপডেট সময় ০৫:২৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২