ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ

অঙ্কে ফেল করেছিলাম, তখন আবেদ আলীকে অনেক খুঁজেছি: নায়ক বাপ্পি

পরীক্ষায় পাসের আশায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে গ্রেফতার সৈয়দ আবেদ আলীকে খুঁজেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। বাপ্পির এমন রসিকতা অনেক নেটিজেনকেই হাসিয়েছে।

পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়িচালককে নিয়ে শুক্রবার বাপ্পি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি অঙ্কে ফেল করেছিলাম। কোথায় ছিলেন তখন? ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন?’

বাপ্পি লেখেন, ‘যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

এ পোস্টে ইনস্টাগ্রাম, ব্যক্তিগত আইডি ও পেজের লিংকও শেয়ার করেন বাপ্পি। যেন ওই ব্যক্তি (আবেদ আলী) তার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন।

নেটিজেনদের অনেকে এ পোস্টের সমালোচনা করেছেন। পরীক্ষায় ফেল থেকে পাসের আশায় ‘অসৎ এ ব্যক্তিকে’ খোঁজার বিষয়টি অনেক ভক্তই মেনে নিতে পারেনি।

পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক থেকে বিশাল পরিমাণ অর্থের মালিক বনে যান সৈয়দ আবেদ আলী। বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তিনি অসৎ উপায়ে গড়ে তোলেন টাকার পাহাড়। এমন ‘অসৎ’ কাজে ধরা পড়ে অবশ্য গ্রেফতার হয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে

অঙ্কে ফেল করেছিলাম, তখন আবেদ আলীকে অনেক খুঁজেছি: নায়ক বাপ্পি

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪