ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

পিএসসির প্রশ্নফাঁসে অভিযুক্ত আ.লীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনায় যুক্ত থাকায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত মিজানুর রহমান উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, দেশের বহুল আলোচিত ঘটনা পিএসসির প্রশ্নফাঁস চক্র প্রশাসনের নজরে। চক্রটির আংশিক তালিকাও প্রকাশিত হয় গণমাধ্যমে। সেই তালিকায় নাম আসে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান ওরফে এমডি মিজানের। বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশ করেই নতুন কমিটিতে সহ-সভাপতি পদ বাগিয়ে নেন মিজানুর রহমান মিজান।

ম্যাক সিক্স প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে ঢাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন তিনি। যার চেয়ারম্যান তিনি নিজেই। একাধিক মিজান থাকায় প্রতিষ্ঠানটির এমডি পদেই তিনি এলাকায় এমডি মিজান নামে পরিচিত।

সম্প্রতি পিএসসির প্রশ্নফাঁস চক্রের নাম গণমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে মিজানুর রহমান মিজানের নাম উঠে আসায় শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় সহ-সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম।

সাধারণ সম্পাদক রফিকুল আলম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগে থেকে ধারণা করেছিলাম। কিন্তু জানতে চাইলে মিজান আমাদের বলতেন, এখন এসব ছেড়ে দিয়েছি। তবুও আমাদের সন্দেহ হত। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছি। পরে জরুরি সভায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিও পাঠানো হচ্ছে তার ঠিকানায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

পিএসসির প্রশ্নফাঁসে অভিযুক্ত আ.লীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪