সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

হত্যার পর মাটিচাপা দেওয়া হয় গৃহবধূকে

যশোরে সোনাবানু (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে যশোর সদরের ফতেপুর সন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতরে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান। পরে মাটি সরাতেই বেরিয়ে আসে তার পরনের কাপড়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে গর্ত থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, শিগগিরই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, প্রথম ঘরে এক সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীও মারা যায় প্রায় দশ বছর আগে। সেখানে তার আরও দুটি সন্তান হয়। সম্পত্তি ভাগাভাগি নিয়ে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

হত্যার পর মাটিচাপা দেওয়া হয় গৃহবধূকে

আপডেট সময় ১২:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪