ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দায়িত্বে থাকছেন যারা ‘আমরা পথে বসেছি, ডিলারশিপ পাচ্ছে টাকার কুমিররা’: সার ডিলার নিয়োগ নিয়ে ছাত্রদল নেতার ক্ষোভ হঠাৎ গোলাপি জার্সিতে পাকিস্তান, নেপথ্যে যে কারণ শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন, শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার রমজান আলী নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতা বিপ্লবের বিরুদ্ধে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সুইডিশ বিনিয়োগ চাইলেন স্পিকার বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫% রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৩০৭ হুথি যোদ্ধা নিহত,

বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫% রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ অর্থ টাকায় রূপান্তর করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিতে পারবে। বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া অর্থের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত ডলার দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের খরচ মেটাতে পারবে। এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব খরচ পরিশোধ করা যাবে।

এ ছাড়া, বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ বৈধ প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এতে আন্তর্জাতিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত

বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫% রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

আপডেট সময় ০৪:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬