ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে দাঁড়ানোকে কেন্দ্র করে মারমারির ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ভালো’ জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়নের বক্তব্য চলাকালে একদল অন্যদের সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়। পরে সেক্রেটারি সৈকত নিজে স্টেজ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং নেতাকর্মীদের সংগঠিত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান ধরেন।

নেতাকর্মীরা বলেন, শয়ন বক্তব্য দেওয়ার শুরুতেই তার নেতাকর্মীরা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এ সময় মঞ্চের কাছে সৈকতের নেতাকর্মীরা ছিলেন। পরে দুই গ্রুপের মধ্যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে। এর আগেও এমন হয়েছে, এটা স্বাভাবিক ঘটনা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি। আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসসিপ্লিন না মানলে আমরা সময়মতো ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি

আপডেট সময় ০১:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪