ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান সওজের প্রকৌশলী শাহনুর রশিদকে ঘিরে দুর্নীতির অভিযোগ রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ময়লার বিল থেকে বছরে ৩১৭ কোটি টাকা আদায়, সিটি করপোরেশন পায় ১২ কোটি-বাকি টাকা যায় কোথায়? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযানে ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

লালমনিরহাটে ইন্সুরেন্সের আড়ালে অসামাজিক কাজ, যুবলীগ নেতাসহ আটক-৪

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইন্স্যুরেন্স কোম্পানির ব্যানার লাগিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসানোর অপরাধে যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামের কফিল উদ্দিনের ছেলে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের দেওডোবা গ্রামের এরশাদ আলীর স্ত্রী মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের খৈমুদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে ফিরোজা বেগম (৪৫) ও ঢাকা গাজিপুরের চন্দ্রা এলাকার আকাশের স্ত্রী বর্ষা বেগম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দনপাট গ্রামের মনসুর উদ্দিন উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাসা করে ভাড়া দেন। যা তত্ত্বাবধান করেন তার বন্ধু পশ্চিম দৌলজোর দাখিল মাদরাসার শিক্ষক সিরাজুল ইসলাম। নির্জন এলাকার ৪ রুমের বাসাটি চলতি মাসে ভাড়া নেন মাসুমার স্বামী এরশাদ আলী। সেখানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আদিতমারী শাখা অফিস হিসেবে ব্যানার লাগানো হয়। নামে ইন্স্যুরেন্স কোম্পানি হলেও ভেতরে চলতো যুবলীগ নেতা এরশাদ হোসেনের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর। এমন সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ও ৩-জন নারীকে আটক করে। ইন্স্যুরেন্স অফিস হলেও সেখানে কার্যক্রমের কোনো নমুনা না পেলেও অসামাজিক কাজের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ওই বাসার তত্ত্ববধায়ক মাদরাসা শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, তারা ইন্স্যুরেন্সের অফিস করতে পুরো বাসা ভাড়া নিয়েছিলেন মালিকের সঙ্গে ফোনে কথা বলে। তবে তাদের সঙ্গে কোনো চুক্তিপত্র হয়নি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, আটকদের সবাই ইতোপূর্ব থেকে অসামাজিক কাজে জড়িত ছিলেন। তারা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যানার লাগিয়ে নির্জন এ বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যক্রম চালাতেন। তদন্ত করে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ইন্সুরেন্সের আড়ালে অসামাজিক কাজ, যুবলীগ নেতাসহ আটক-৪

আপডেট সময় ১২:১৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪