ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মিরপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিহারিরা। বুধবার রাত ১০ টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের কয়েকশ বিহারিকে কালশীর চন্দ্র বিন্দুতে দেখা যায়। এ সময় কালশী ও পুরবী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১১ নম্বরের কালশী এলাকার চন্দ্রবিন্দু সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় তারা ইসিবি চত্বর থেকে আসা বিভিন্ন যানবাহন আটকিয়ে উলটোপথে ফিরিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরা ও বাড্ডা থেকে আসা যাত্রীরা।

আন্দোলনকারী বিহারিরা জানান, গত কয়েকদিন তাদের ক্যাম্পে বিদ্যুতের সরবরাহ নেই। বিদ্যুৎ আসলেও দিনের বেলায় ১-২ ঘণ্টা থাকে। রাতে তো থাকেই না। বুধবার সকাল থেকেই তাদের ক্যাম্প অন্ধকারাচ্ছন্ন। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে।

পল্লবী জোনের এসি শাহীদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

মিরপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৫১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪