ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে মাধ্যমিক পর্যায়ের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস নেই। চলতি বছরের শেষের দিকে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হবে। এ বছর পাঁচ হাজার প্রতিষ্ঠানকে স্মার্ট ক্লাস রুম স্থাপনে নির্দিষ্ট একটি অনুদান দেওয়া হবে। প্রতিষ্ঠানসমূহ স্থানীয়ভাবে আরও অনুদান গ্রহণ করে স্মার্ট ক্লাস রুম স্থাপন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রশিক্ষণের জন্য ডিজিটাল সরঞ্জামের জন্য শুধুমাত্র অপেক্ষারত থাকতে পারি না। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটি সীমা আছে, ২০৩০ সালের পর সেটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের সব শিক্ষার্থীকে কর্মমুখী করতে হবে। তাই এ বছর শেষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছানোর ব্যবস্থা করব।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. মো. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪