ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে কানাই বলাই বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : এনবিআরের ২ কর্মী বরখাস্ত ২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রথটানে তীব্র গরমে অতিষ্ঠ ভক্তদের পানি দিল যুবলীগ

ঢাকার ধামরাইয়ে তীব্র গরমের মধ্যে রথযাত্রা উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে পানি বিতরণ করেছে যুবলীগ।

রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রথযাত্রার পথে পথে পানি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অতিরিক্ত গরমে হাসফাস অবস্থায় ভক্ত দর্শনার্থীদের একটু প্রশান্তির জন্য প্রায় তিন হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

রথযাত্রা উপলক্ষে ধামরাই বাজার এলাকায় সব দোকানপাট বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়েন অনেকেই। এরমধ্যে পানি পেয়ে উচ্ছ্বসিত তারা।

রত্না দাস নামে এক নারী বলেন, কোনো দোকানপাট খোলা ছিল না। পানি খুঁজে পাচ্ছিলাম না। এরমধ্যে যুবলীগের দাদারা বিনামূল্যে পানি দিল।

পানি বিতরণ করা ঢাকা জেলা যুবলীগের সদস্য জাকারিয়া দিপু বলেন, রথযাত্রা উৎসব ধামরাইয়ের ইতিহাস ঐতিহ্যের অংশ। প্রতি বছর এ উৎসবে দেশ বিদেশের হাজারো মানুষ যোগ দেন।

তিনি বলেন, তীব্র গরমে ভক্ত ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে যুবলীগের পক্ষ থেকে এই পানি বিতরণ করা হয়। সামনেও যুবলীগ এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রথটানে তীব্র গরমে অতিষ্ঠ ভক্তদের পানি দিল যুবলীগ

আপডেট সময় ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪