ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডিএসইতে ২৬৮ কোম্পানির দরপতন

তিনদিনের ঊর্ধ্বগতির পর আবারো পতনের ধারায় শেয়ারবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ২৭ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। তবে লেনদেন আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রোববার আগামী অর্থবছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ধারণা ছিল নতুন করে আরোপ করা মূলধনী মুনাফার ওপর থেকে কর বাজেট পাশের সময় প্রত্যাহার করা হবে। কিন্তু বাস্তবে সে রকম কিছু ঘটেনি। ফলে বিনিয়োগকারী হতাশ হয়েছে। এ কারণেই বাজেট পাশের পর প্রথম দিনের লেনদেনে বাজারে দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে এদিন ৩৯৮টি কোম্পানির ১৪ কোটি ৫৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৯০৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৬২ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: রোববার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- লিন্ডেবিডি, সাইফ পাওয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারি, আলিফ ইন্ডাষ্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, বিট্রিশ আমেরিকান ট্যোবাকো, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ড, ওয়ালটন হাইটেক এবং স্কয়ার ফার্মা।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- বেলিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, সোনালি আঁশ, এএফসি অ্যাগ্রো, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, হামি ইন্ডাষ্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও বীকন ফার্মা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ডিএসইতে ২৬৮ কোম্পানির দরপতন

আপডেট সময় ১২:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪