ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় একজনকে গ্রেপ্তার

Arrested man in handcuffs with handcuffed hands behind back in prison

রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে টাকাসহ মো. মহসিন মোল্লা (৪৯) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায় ফলবাড়ীয়া বাসস্ট্যান্ডে কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন বাস থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছেন। পরে টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মহসিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন বাস থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা মোট ৩ হাজার ৭০ টাকা ও চাঁদাবাজির টাকা উত্তোলনের তিনটি রসিদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মহসিনসহ পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় একজনকে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫