ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

গৌরীপুর-ঢাকা সড়কে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ!

দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকা-গৌরীপুর সড়কে। এতে বিপাকে পড়েছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার উপজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিক্ষুব্ধ যাত্রী আব্দুল বারেক বলেন, বাস বন্ধ। প্রচণ্ড বৃষ্টি। বিকল্প পরিবহণে যাওয়া এখন কঠিন। দীর্ঘদিন যে নিয়মে চলছে, সেই নিয়মেই চলা উচিত। এক গাড়ি প্রতিদিন ফাস্ট টিপ যাবে, তা তো কেউ মানবে না।

কাঁঠালের বস্তা, চালের বস্তা, দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে হাজির হন পৌর শহরের গোলকপুর মহল্লায় হাছান আলী। তিনি বলেন, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি আগেই মাইকিং করে জানানো উচিত ছিল। আমরা জানি বাসস্ট্যান্ডে এসে বাস পাব। এই ভোরে রাস্তায় একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে?

জানা যায়, এ সড়কে বাস চলাচল রোববার থেকে বন্ধ রয়েছে। শনিবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু পরিবহণের যাত্রীদের ময়মনসিংহ ব্রিজে মালিক সমিতি ও কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা নামিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে গৌরীপুর মালিক ও শ্রমিকরা রোববার গৌরীপুর থেকে ঢাকা সড়কে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ করে দিয়েছেন।

ধূমকেতু পরিবহণের মালিক মো. নুরুল ইসলাম যুগান্তরকে বলেন, তাদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার পরও যাত্রীদের হেনস্তা করা হয়েছে। যাত্রীরা বাসের শ্রমিকদের মারধর করতে এসেছে। তাই শ্রমিকদের নিরাপত্তা না থাকায় ও যাত্রীদের হেনস্তা করার কারণে আমরা বাস সার্ভিস বন্ধ করে দিয়েছি।
গৌরীপুরের বাসমালিক ও পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম জানান, বাসের যাত্রীদের ব্রিজে নামিয়ে দেওয়ায় চালক-হেলপার যাত্রীদের নিকট লাঞ্ছিত হয়েছেন। বিক্ষুব্ধ যাত্রীদের রোষানলে পড়েছি আমরাও। শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ যুগান্তরকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টির সুরাহা করব। সেই লক্ষ্যে কাজ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

গৌরীপুর-ঢাকা সড়কে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ!

আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪