ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

সাবেক শ্বশুরবাড়ির কাঁঠালগাছে জামাতার লাশ

Oplus_0

ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক শ্বশুরবাড়ির কাঁঠালগাছে ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়গ্রাম ইউনিয়নের কাতলসার গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে কামরুল ইসলাম ওরফে নাসির (২৯) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মুক্তাগাছা পুলিশ।

মৃত কামরুল ইসলাম ওরফে নাসির (২৫) উপজেলার দুল্লা ইউনিয়নের কেশবপুর গ্রামের কুলি আকবরের ছেলে। কামরুলের সংসারে ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ১ মাস আগে নাসির ও স্ত্রী রিয়ার ছাড়াছাড়ি হয়ে যায়। ছেলে রিফাতকে নিয়ে বাবা-মায়ের বাড়িতে বসবাস করতেন অনিমা আক্তার রিয়া (২১)। শনিবার রাতে তার সন্তান রিফাত ও তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন নাসির।

স্ত্রী ও সন্তান তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে অভিমান করে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁঠালগাছে মই বেয়ে উঠে গাছের মগডালের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাসির।

এ প্রসঙ্গে থানার ওসি ফারুক আহম্মেদ যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন নাসির। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

সাবেক শ্বশুরবাড়ির কাঁঠালগাছে জামাতার লাশ

আপডেট সময় ১১:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪