ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের শিকারে জেলের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে আহত হয়ে খোকন মাদবর(৩৫) নামে এক যুবক মৃত্যুবরণ করেন।

রোববার (৩০ জুন) সকালে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চিডারচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।নিহত খোকন মাদবর(৩৫) জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খোকন মাদবর পেশায় একজন জেলে। শনিবার রাতে পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। পরে রবিবার ভোরে নৌকা নিয়ে ওই জাল তুলতে নদীতে যায় তিনি। পদ্মা নদীর পশ্চিম চিডারচর এলাকা থেকে জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য জেলেদের সহায়তায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।

খোকন মাদবরের বড়ভাই শাহিন মাদবর আমাদের মাতৃভূমিকে বলেন, “আমার ভাই নিয়মিত পদ্মা নদীতে মাছ শিকার করে সংসার চালাত। আজ সকালে হঠাৎ বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। তার দুটি মেয়ে সন্তান আছে। এখন তাদের ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছিনা।”

বজ্রপাতের ঘটনার বিষয়টি নিশ্চিত করে পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী আমাদের মাতৃভূমিকে বলেন, খোকন মাদবর মাছ ধরতে সকালে পদ্মা নদীতে গিয়েছিল। সেখানে বজ্রপাতের আঘাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জাজিরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির আলম আমাদের মাতৃভূমিকে বলেন, “সকালে বজ্রপাতের আঘাতপ্রাপ্ত এক জেলেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কোন পালস না পাওয়ায় তাকে মৃত ঘোষনা করা হয়।”

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আমাদের মাতৃভূমিকে বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। খোজ নিয়ে নিহতের পরিবারকে প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের শিকারে জেলের মৃত্যু

আপডেট সময় ০৭:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪